নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 21
নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. এনামুল হক, ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন, ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এবং ১৪ বিজিবির অধিনায়কের প্রতিনিধি সহকারী পরিচালক মো. হাসানুর রহমানসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সরকারি ও বেসরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার, জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।





















