Dhaka ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে নওগাঁর শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেয় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। সেখানে যাওয়ার পর তাদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের শার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনার পর বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানানো হলে তিনি নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে বাদীর অভিযোগের ভিত্তিতে সদর থানার বিশেষ দল অভিযান পরিচালনা করে মো. সম্রাট হোসেন (৩২) ও মো. সাগর হোসেন (৩৪) নামে দুইজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সম্রাট হোসেন নওগাঁর মশরপুর এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে এবং সাগর হোসেন বরুনকান্দি এলাকার মো. আলতাব হোসেনের ছেলে।

পুলিশের অভিযানে তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত আরও একজন আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬