Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খানজাহান আলীর দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেল কুমির শৈলকুপায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা কোটালীপাড়ায় চোর আটককে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ২০ নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক টেস্টে আলো স্বল্পতায় লাল বলের বদলে গোলাপি বল, পরীক্ষামূলক অনুমোদন নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা : ডিএসসিসি প্রশাসক যেসব ব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে ৫৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 28

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

সোমবার (১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীন সীমান্তসংলগ্ন শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং টাট গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পর গ্রামজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা উপকরণের আকস্মিক বিস্ফোরণের কারণে এ হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে গ্রামটি টিএনএলএর নিয়ন্ত্রণে রয়েছে।

টিএনএলএ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের ফলে বহু স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে তারা অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে বিশাল গর্ত, ভেঙে পড়া ভবন, পোড়া ধ্বংসাবশেষ এবং ধোঁয়া ওঠা গাছপালা দেখা গেছে।

সূত্র: বিবিসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে ৫৫

প্রকাশের সময় : ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬