Dhaka ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

শৈলকুপায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 135

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের অচিন্ত্যপুর লস্কারপাড়া থেকে গ্রামের মাঝখান হয়ে বটতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি বর্তমানে এলাকাবাসীর জন্য যেন ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির আশপাশে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন কয়েকশত শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক মানুষ এ সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু কাঁচা হওয়ায় বছরের অধিকাংশ সময়ই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাদায় একাকার হয়ে থাকা রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ফলে জরুরি রোগী হাসপাতালে নেওয়া, সামাজিক অনুষ্ঠানে যাতায়াত কিংবা মোটরসাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা। সামান্য বৃষ্টির পরই তাদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, “ডিজিটাল ও আধুনিক বাংলাদেশের এই সময়ে মাত্র দেড় কিলোমিটার রাস্তার জন্য আমাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সামান্য বৃষ্টি হলেই হাঁটাচলা করা অসম্ভব হয়ে পড়ে। আমরা দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি।”

এলাকাবাসীর দাবি, তিনটি পাড়ার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত উদ্যোগ নিতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাস্তাটি পরিদর্শন করে দ্রুত পাকা সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা এলাকাবাসীর গলার কাঁটা

প্রকাশের সময় : ১১:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬