Dhaka ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত শিশুর আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেফতার শেষবার মেসির খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জবির মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ ও খোকা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 101

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদে খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না। তাকে স্বপদে বহাল রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

সোমবার সকাল থেকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’র ব্যানারে একদল ব্যক্তি রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

চলমান এ আন্দোলনের মুখে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আন্দোলনের প্রেক্ষাপট ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের কোনো আলোচনা বাংলাদেশ ব্যাংকে হচ্ছে না। আজকে যদি আন্দোলনের কারণে সিদ্ধান্ত বদলানো হয়, তারপর আরেক দল লোক এসে ওই সিদ্ধান্ত বদলের জন্য আন্দোলন করবে। তখন বাংলাদেশ ব্যাংক কী করবে?

এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

এর আগে গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬