Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 90

বিশ্বকাপের মূল আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দাপুটে জয়ের পরও দলের অন্যতম ভরসা কাসেমিরো মনে করেন, বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল নয়। তিনি মনে করেন ‘অন্যান্য দল তাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে’।

আগামী ৬ জুন ক্লিভল্যান্ডে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। মারকুইনহোসের অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পরা কাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকেতা এবং ইগর থিয়াগোর সঙ্গে পানামার বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করা চারজনের একজন ছিলেন।

ব্রাজিলের হয়ে রায়ান এবং দানিলোও গোল করেছেন। ২০২৫ সালের মে মাসে আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে দলটি এখন পর্যন্ত ১১টি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে (২টি ড্র, ৩টি হার)।

আনচেলত্তির অধীনে কম সময় কাটানোর কারণে টুর্নামেন্টে ব্রাজিল অসুবিধাজনক অবস্থানে আছে বলেও কাসেমিরো মনে করেন। তিনি বলেন, বিশ্বকাপের জন্য ফেভারিট নিয়ে কথা বলা কঠিন। আমরা শক্তিশালী থাকব, কিন্তু অন্যান্য দল এক ধাপ এগিয়ে আছে, যাদের একটি সুসংহত প্রকল্প ইতোমধ্যেই রয়েছে।

এই মিডফিল্ডার বলেন, আনচেলত্তি সম্প্রতি দায়িত্বে এক বছর। অন্যান্য জাতীয় দল এই প্রক্রিয়ায় আরও এগিয়ে আছে।আমরা শক্তিশালী হয়েই পৌঁছাব, কারণ উচ্চাকাঙ্ক্ষা এবং শৈশবের স্বপ্নগুলো এখনও বাতাসে ভাসছে।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গে হাইতি ও স্কটল্যান্ড রয়েছে। আগামী ১৩ জুন প্রথম ম্যাচে তারা মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয় এসেছিল ২০০২ সালে। তারা টানা পাঁচটি টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

প্রকাশের সময় : ১০:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬