Dhaka ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 95

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি। পরে দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণসংক্রান্ত এক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬