Dhaka ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাথরুমের ভেন্টিলেটর দিয়ে কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ, অতঃপর… ইনজেকশন দিয়ে ফোলানো গরু চেনার ৩ উপায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার শিশু রামিসা হত্যা: চার্জশিটে উঠে এলো গা শিউরে ওঠা নৃশংসতা সড়কে ঝড়া ১৭ প্রাণের ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার ‘পাঁচটা ছবিও করেনি, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে’ : বাপ্পারাজ হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার, ৩ বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম ‘৭ বার রিমাইন্ডার দেওয়ার পরও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার’ কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ নারী সহকর্মীর

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 21

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৫৮ শিশু।

প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮ হাজার ৭১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৪ হাজার ৯৪০ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭০৬ শিশু।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬