Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ইলন মাস্কের পেছনে ‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল, আতিথেয়তার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

পোল্যান্ডে পাঁচ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 11

ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর বার্তা দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের দেওয়া এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, ইউরোপে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা কমানো হবে। মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছিলেন, প্রায় চার হাজার সেনা আর পোল্যান্ডে মোতায়েন করা হচ্ছে না।

এ অবস্থায় ট্রাম্পের নতুন ঘোষণা ইউরোপীয় মিত্রদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ন্যাটো সদস্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব যথেষ্ট নিচ্ছে না এবং ইরান যুদ্ধেও পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্যারল নাউরোকি-এর সফল নির্বাচনের পর এবং তার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত পাঁচ হাজার সেনা পোল্যান্ডে পাঠাবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও পেন্টাগন বলেছিল, তারা অন্তত পাঁচ হাজার সেনা জার্মানি থেকে সরিয়ে নিচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিদিচ মার্জ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে এমন মন্তব্য এবং যুদ্ধ কৌশলের সমালোচনা করার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

এরপর চলতি মাসের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ‘পাঁচ হাজারের চেয়েও অনেক বেশি’ সেনা কমাবে।

গত সপ্তাহ পর্যন্ত জানা যায়, মার্কিন সেনাবাহিনীর দ্বিতীয় সাঁজোয়া ব্রিগেড যুদ্ধ দলের প্রায় চার হাজার সদস্যের পোল্যান্ডে যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইউরোপে সেনা সংখ্যা কমানোর ট্রাম্পের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরিচালনায় প্রশিক্ষিত সেনাদের জার্মানিতে পাঠানোর পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোল্যান্ডে পাঁচ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

প্রকাশের সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬