Dhaka ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু ও সহযোগী রতন আটক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: আইজিপি পলিসি ক্যাম্প ২০২৬-এ ময়মনসিংহের প্রতিনিধিত্ব করবেন জাককানইবির অপর্ণা সরকার মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

মহসিন আলম মুহিনের কবিতা ‘মন্দ না’

মহসিন আলম মুহিন
  • প্রকাশের সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 199

শুনলাম ও পাড়ার হাঁদারাম এসেছিলো নাকি আজ,
দেখতে, পাড়ার মেয়ে “রূপসীকে”- নামলো যখন সাঁঝ।।

হাঁদারাম, শুনি পড়ালেখায় বেজায় ছিলো ভালো,
নয় বার মেট্রিক ফেল! তাই দেখেনি সনদের আলো।।

ভাই-বোন সব মিলে অল্প করে দশ বারোজন,
সৎ মাও আছে ঘরে-ডাইনীর মতই আপন।।

বাবার চাকরিটা ছিলো বেশ সুন্দর-ভালো,
দুর্নীতির দায়ে-গত সালে তাও চলে গেলো।।

ভাই কেহ, গাঁজা খোর, কেহ মদ খায়,
চুরির দায়ে, মাঝে মাঝে লাল ঘরে যায়।।

বোন গুলো শান্ত-শিষ্ট সদাই ঝগড়া করে,
দু’টো বোন চলে গেছে ‘অন্যের হাত ধরে।।

ভাবীদেরও সুনাম আছে পাড়ার ঘরে ঘরে,
ছোট-খাটো কথা নিয়ে চুলাচুলি, চুল টেনে ছেঁড়ে।।

ছেলে ভালো মাঝে মধ্যে একটু পিয়াজ খায়,
মাংস-টাংস, নিয়ে উঠে-“বাঈজীর” ডেরায়।।

হাঁদারামও কম না বড় ব্যবসা; এপাড়-ওপাড় করে,
আসল কথা ব্যবসা না ছাই! চোরাকারবারে জোরে।।

মনে মনে আশা পোষে, যৌতুক নেবে ভারী,
নগদ টাকা, স্বর্ণালংকার, দামী একটা গাড়ী।।

আহা সোনার ছেলে! এসেছে “রূপসীর” দ্বারে,
নতুন ঝাঁটায় গোবর মেখে বিদায় করো তারে।।

গলায় গামছা দিয়ে তাদের পুকুরে চুবাও,
মেয়ের দাম এখনও চড়া একটুখানি বুঝাও।।

একটি মেয়ে লক্ষ্মী সোনা সবারই সংসারে,
যেখানে খুশি, সেখানেই’-ফেলে দিও না তারে।।

মানুষের মতো মানুষ করো বিদ্যা-শিক্ষা দিয়ে,
একদিন এক রাজপুত্র-আসবে, ঘোড়ায় সওয়ার হয়ে।।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহসিন আলম মুহিনের কবিতা ‘মন্দ না’

প্রকাশের সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬