শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শুরু হচ্ছে ইএটিএল স্টার্টআপ পিচ প্রতিযোগিতা, বিজয়ীরা পাবে এক কোটি টাকার পুরস্কার দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭ ১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করল মাইক্রোসফট দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের ‘আসল পরীক্ষা’ কী, জানালেন বেঙ্কেনস্টাইন শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ সভাপতি র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগোলেন ১১৫ ধাপ জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করলেন সংসদ সদস্য ধলু আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে

ক্রেডিট কার্ড জালিয়াতিতে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 22

নওগাঁয় ক্রেডিট কার্ড প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তি ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) এবং তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।

পুলিশ সুপার জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ ফয়জুল ইসলাম এ ঘটনায় মামলা করেন। মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওই ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। তাঁর চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে ব্যাংক থেকে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে শহিদুল ইসলাম পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবসহ একাধিক হিসাবে ধারাবাহিকভাবে টাকা স্থানান্তর করেন। প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়, যা অনুমোদিত সীমার বেশি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মোঃ মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিন্টু রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মোঃ হাসিবুর রহমানের নেতৃত্বে একটি দল গঠন করেন।

পুলিশ জানায়, সদর মডেল থানা ও ডিবি পুলিশের কর্মকর্তারা সরাসরি অভিযানে অংশ নেন। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেফতার করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারিতে রাখা একটি ব্যাগ থেকে ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের মধ্যে দেড় কোটি টাকা দিয়ে তাঁরা বগুড়ায় জমি কিনেছেন বলে জানা গেছে। এ ছাড়া তাঁরা বিলাসী জীবনযাপন করছিলেন।

এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যাংকের কেউ জড়িত রয়েছেন কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রেডিট কার্ড জালিয়াতিতে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬