রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ জনবল প্রয়োজন: ডা. জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 4

কেবল অবকাঠামোগত উন্নতি ও আধুনিক প্রযুক্তি দিয়েই একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়; এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত পেশাদার জনবল—এমন মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়া, যেখানে দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা সমান গুরুত্ব পাবে।

তবে দেশে অ্যানেসথেসিওলজিস্টের তীব্র সংকটের কথা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের এই দেশে বর্তমানে মাত্র ৩ হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন। স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শাখায় দীর্ঘদিনের অবহেলা ও যথাযথ নজরদারির অভাবে দেশের হাজার হাজার প্রান্তিক মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন।

দেশের দুর্গম অঞ্চল পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন ডা. জুবাইদা রহমান। এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ জনবল প্রয়োজন: ডা. জুবাইদা রহমান

প্রকাশের সময় : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬