Dhaka ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 23

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে আজকে পাওয়া  তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।

এর মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৯২ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৬ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জন এবং নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম মূলত শিশুদের মধ্যে দ্রুত ছড়ায় এবং জটিলতা তৈরি করতে পারে। তাই টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬