Dhaka ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই : সড়কমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 92

সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।

সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেন, গত ১৮ বছরে শরীয়তপুর এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তবে সরকার এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে। শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন থাকলেও সেখানে স্টেশন না থাকায় সেটি করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্ত্রী অভিযোগ করেন, অতীতে মেগা প্রকল্পের নামে অর্থ অপচয় ও লুটপাট হয়েছে, যার ফলে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার সীমিত সম্পদ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ এগিয়ে নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই : সড়কমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬