Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 165

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মাসিক সরগম পত্রিকা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা কাজী রওনাক হোসেন, সহসভাপতি শাহীন হাসনাত, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেল, সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল।

এছাড়াও উপস্থিত ছিলেন, আগামীর সময়’র পান্থ আফজাল, নয়া দিগন্তের দ্বীন মোহাম্মাদ দুখু, বিজনেস মিরর’র শরীফ উদ্দিন আহমেদ, ডেইলি স্টারের আতিয়ার রহমান, আমাদের সময়ের ফকির জহিরুল, বিজনেস স্ট্যান্ডার্ডের মো. আকরাম, আমার সংবাদের শাহিনুর রহমান, ডিজিবাংলাটেক.নিউজের এস এম ইমদাদুল হক, আরটিভির রাজীব সরদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের উদ্যোগে রাজবাড়ীর গুণীজনদের সম্মাননা এবং কল্যাণ তহবিল গঠনের বিষয়ে সদস্যরা মতামত তুলে ধরেন।পাশাপাশি শিগগির এজিএম বৈঠকের তাগাদা দেওয়া হয়।

বক্তারা বলেন, জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রাজবাড়ীর কৃতি ব্যক্তিদের সম্মাননার মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও কৃতিত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬