Dhaka ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশ বিপিএলে ফিক্সিংয়ের দায়ে এক ক্রিকেটারসহ পাঁচজন নিষিদ্ধ প্রতিশোধ নয়, বাস্তবতাতেই ফোকাস পাক অধিনায়কের ঝিনাইদহে ৩১ প্রতিষ্ঠানে জেলা পরিষদের প্রায় ২০ লাখ টাকার অনুদান কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে তোপের মুখে আমির হামজা গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’ প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় বন্ধে আলোচনা সভা ‘পাথর কোয়ারিগুলো পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে সীমিত আকারে ইজারা দেওয়ার পরিকল্পনা’

ঝিনাইদহে ৩১ প্রতিষ্ঠানে জেলা পরিষদের প্রায় ২০ লাখ টাকার অনুদান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 19

ঝিনাইদহে বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করেছে ঝিনাইদহ জেলা পরিষদ।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। এসময় তিনি বলেন, “বর্তমান সরকার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিতরণকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর তদারকি করা হবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা-র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান সহকারী মো. আনোয়ারুল ইসলাম, হিসাবরক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে ৩১ প্রতিষ্ঠানে জেলা পরিষদের প্রায় ২০ লাখ টাকার অনুদান

প্রকাশের সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬