Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা: বিদ্যুৎমন্ত্রী সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা : বিদ্যুৎমন্ত্রী পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’ বিনামূল্যে জুতা, ব্যাগসহ ড্রেস পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা তদবিরেও ছাড় মিলবে না চাঁদাবাজদের, কঠোর অবস্থানে ডিএমপি ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে জুন থেকে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

কোটালীপাড়ায় নমিনির মৃত্যুতে ক্রেতাকে ‘সুরক্ষা সহায়তা’ দিলো ওয়ালটন প্লাজা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 61

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্রেতার (কিস্তি) স্ত্রী/নমিনির অকাল মৃত্যুতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানের বিশেষ ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় শোকসন্তপ্ত পরিবারটিকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী গ্রাহক মো. শাহিন শেখের হাতে সহায়তার অর্থ তুলে দেন ফরিদপুর অঞ্চলের আরএসএম মনতাজ আহম্মেদ শাকিব।

প্লাজা সূত্রে জানা গেছে, শাহিন শেখ ২০২৫ সালের ১৬ ডিসেম্বর কোটালীপাড়া শাখা থেকে কিস্তিতে একটি মোবাইল ফোন ক্রয় করেছিলেন এবং তার স্ত্রী তাসলিমা বেগমকে নমিনি করেছিলেন। গত ১৫ এপ্রিল (২০২৬) তাসলিমা বেগম মৃত্যুবরণ করলে ওয়ালটন কর্তৃপক্ষ তাদের সুরক্ষা নীতির আওতায় কিস্তির বকেয়া টাকা সম্পূর্ণ মওকুফ করে দেয় এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করে।

আর্থিক সহায়তা প্রদানকালে ওয়ালটনের আরসিএম মিজানুর রহমান জোয়াদার, কোটালীপাড়া শাখার ম্যানেজার বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে গ্রাহক শাহিন শেখ আবেগাপ্লুত হয়ে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিপদের সময় ওয়ালটন যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা ভোলার মতো নয়।’

উল্লেখ্য, ওয়ালটন প্লাজা সারা দেশে তাদের কিস্তি ক্রেতাদের জন্য এই বিশেষ সুরক্ষা সুবিধা প্রদান করে আসছে। এর মাধ্যমে ক্রেতা বা নমিনির মৃত্যুতে মানবিক বিবেচনায় বকেয়া মওকুফসহ আর্থিক সহায়তা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় নমিনির মৃত্যুতে ক্রেতাকে ‘সুরক্ষা সহায়তা’ দিলো ওয়ালটন প্লাজা

প্রকাশের সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬