নওগাঁর পত্নীতলায় বিপুল পরিমাণ মাদকসহ চোরাকারবারি আটক
- প্রকাশের সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 187
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হকের নেতৃত্বে থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ মে ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় পত্নীতলা থানাধীন বাকরইল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মোঃ মাহফুজুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার চকসহবত গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এ সময় তার নিজ হেফাজত থেকে ২০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের প্রতি পিচের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত

























