Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 12

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (সকাল ৮টা ৩০ মিনিটের দিকে) উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেথুলী গ্রামের আরিফুল ইসলামের একমাত্র ছেলে শামীম সকালে ধান আনার কাজে বের হন। তিনি ও তার সঙ্গে থাকা বাবু নামের আরেক যুবক পাশের ষাটবাড়িয়া গ্রামের মনাজউদ্দীনের ধানক্ষেত থেকে ধান নিয়ে আসছিলেন। এ সময় একটি ট্রলিতে থাকা ধান ঝাড়াই মেশিন হঠাৎ বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎ সংযোগ থাকায় দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা শামীমকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়েছে।

অপর আহত বাবুকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬