Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৩ যুবক আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 114

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে ২০২৬) উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন— শাখওয়াত হোসেন (৩৫), সুমন বিশ্বাস (২০) ও নুর উদ্দিন (২৫)।

পুলিশ জানায়, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধলহরাচন্দ্র এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৩ যুবক আটক

প্রকাশের সময় : ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬