Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 166

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে পরিত্যক্ত ব্যাগে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র‍্যাব-৬।

শনিবার (২ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে সাতক্ষীরা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের সিটের নিচে রাখা ব্যাগ থেকে ১ কেজি ৫১০ গ্রাম ‘আইস’ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।

র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার ইশতিয়াক মুবিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রোডে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা একটি পরিত্যক্ত ব্যাগে এসব মাদক পাওয়া যায়।

তিনি আরও জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

প্রকাশের সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬