Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বদলগাছীতে ডিআইজি’র সফর, আইন-শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে নির্দেশনা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 32

নওগাঁর বদলগাছী থানা ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার (৩০ এপ্রিল) পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বদলগাছী থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তারা উপজেলার বেগুনজোয়ার এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার কৃতি সন্তান, সাবেক আইজিপি তৈয়ব উদ্দীন আহমেদ-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাইবার অপরাধ দমন এবং কমিউনিটি পুলিশিং জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় স্থানীয় জনগণ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ডিআইজি কর্মকর্তারা সেগুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন। তারা বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জনগণের আস্থা অর্জন জরুরি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে ডিআইজি’র সফর, আইন-শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে নির্দেশনা

প্রকাশের সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬