Dhaka ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অং সান সুচি ৫ বছর পর কারামুক্ত, থাকবেন গৃহবন্দি যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র বৃষ্টির বাগড়ায় সরবরাহ কম, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, তালিকায় নেই বাংলাদেশ ২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে : মমতা নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন কারা ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই নওগাঁর নিয়ামতপুরে ২০২৬–২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত ১৭ জেলার জন্য আবহাওয়ার সতর্কবার্তা, কালবৈশাখীর শঙ্কা

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬–২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 11

নওগাঁর নিয়ামতপুরে আগামী ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের উদ্যোগে এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।

সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে প্রাপ্ত চাহিদা ও প্রস্তাবনার ভিত্তিতে সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলোর কার্যকর সমাধান ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, চিহ্নিত কার্যক্রমসমূহ নিয়ামতপুর ইউনিয়নের আগামী ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

প্রাক-বাজেট সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম (রতন)। এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. রাজু আহমেদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক এবং ইএসডিও’র কর্মীরা।

সভাটি সঞ্চালনা করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের সিনিয়র অফিসার (জেসি) মো. আবু বকর সিদ্দিক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬–২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬