Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 103

ঝিনাইদহের কালীগঞ্জে তীব্র গরমে কর্মরত রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি’র উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে কালীগঞ্জ শহরের নেসা শপিং মলের সামনে এ ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রচণ্ড রোদে রিকশা ও ভ্যান চালাতে গিয়ে চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাদের কষ্ট লাঘবের লক্ষ্যেই প্রায় ২০০ জন চালকের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

এসময় রোটারি সংগঠনের কর্মী, সংগঠক, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রোটারি সংগঠনের সভাপতি নাজমুল হুদা বলেন, “রিকশা ও ভ্যান চালকদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ

প্রকাশের সময় : ১০:৫৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬