নওগাঁর নিয়ামতপুরে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 13
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড সভা থেকে প্রাপ্ত চাহিদা ও প্রস্তাবনার ভিত্তিতে সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলোর কার্যকর সমাধান নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
প্রাক-বাজেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের ইউনিয়ন বাজেটে এসব কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক এবং ইএসডিও’র প্রতিনিধিরা।
সভাটি সঞ্চালনা করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের সিনিয়র অফিসার (জেসি) মো. আবু বকর সিদ্দিক।


























