Dhaka ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যাংক কর্মকর্তাদের প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান ওপেক থেকে বেরিয়ে গেল আমিরাত, বৈশ্বিক জ্বালানি বাজারে ধাক্কা মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‍্যাব দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে : পর্যটনমন্ত্রী ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত, আটক ২ মৃগী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা অব্যাহত রেখেছেন প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত, আটক ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 6

রাজবাড়ীতে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— বালিয়াকান্দি উপজেলার কামারদা গ্রামের মো. আলীর ছেলে মো. মাসুম (৩৩) এবং বহরপুর ইউনিয়নের খালখোলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিদ মোল্লা (২১)। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী স্টেশনে নেমে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। পথে শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় যানজট সৃষ্টি হলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. আসাদ ইজিবাইকটি সরিয়ে নিতে নির্দেশ দেন। এ সময় তিনি যানজট নিরসনে ইজিবাইকের পেছনে লাঠি দিয়ে আঘাত করলে গাড়িতে থাকা দুই যুবক ক্ষিপ্ত হয়ে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হামলাকারী দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত, আটক ২

প্রকাশের সময় : ০৪:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬