Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবিরাম লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কোটালীপাড়ার জনজীবন

রাসেল মোল্লা বাঁধন, গোপালগঞ্জ
  • প্রকাশের সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 182

দিন কিংবা রাত অবিরাম লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার জনজীবন। উপজেলার পৌর এলাকা থেকে গ্রাম সবখানেই বিদ্যুতের অনিয়মিত সরবরাহে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গরমের তীব্রতায় যখন স্বস্তির জন্য বিদ্যুৎ সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

এতে করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ সব শ্রেণির মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাতের বেলায় লোডশেডিং আরও বেড়ে যাওয়ায় ঘুমহীন রাত কাটাতে হচ্ছে অনেক পরিবারকে।

ফলে দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। অন্যদিকে, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও উৎপাদন ও বিক্রিতে ধস নেমেছে।

শিক্ষার্থীরা বলছেন, পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

উপজেলার ভাঙ্গারহাট বাজারের চা ব্যবসায়ী কিশোর মজুমদার বলেন, কয়েকদিন ধরে গরম পড়ছে প্রচুর। এর মধ্যে চলছে ঘন ঘন লোডশেডিং। গরমের জন্য ক্রেতারা দোকানে আসছে না।

এ ব্যাপারে গোপালগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈকত বড়ুুয়া (অঃদাঃ) জনতার আদালতকে বলেন, বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ ঘাড়তির কারণে দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়ও বর্তমানে লোডশেডিং করতে হচ্ছে।

তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চলমান লোডশেডিংয়ের বিষয় নিয়ে আলাপ হয়েছে। এ সংকট নিরসনে কতৃপক্ষ কাজ করে যাচ্ছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবিরাম লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কোটালীপাড়ার জনজীবন

প্রকাশের সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬