Dhaka ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 15

ঝিনাইদহ জেলায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। কমিউনিটি বেতার সংস্থা ‘রেডিও ঝিনুক’ এ উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় সভাপতিত্ব করেন। রেডিও ঝিনুকের স্টেশন ব্যবস্থাপক ইমন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ্রাম আদালতের ব্যবস্থাপক মো. ওহিদুর রহমান, বেসরকারি সংস্থা সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. রহিদুর রহমান এবং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন।

উৎসবে কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক বইয়ের স্টল, সাংস্কৃতিক পরিবেশনা ও ভিডিও চিত্র প্রদর্শনসহ পুরস্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন এলাকার নারী, কিশোরী ও প্রান্তিক নারী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মধ্যে জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে ধারণা দিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নারীরা তাদের অধিকার, গ্রাম আদালতে বিচারপ্রাপ্তি এবং বিভিন্ন সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬