Dhaka ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 76

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্পত্তির লোভে সিয়াম মিয়া (১৩) নামে এক এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার রাতে মেহেদী ও ইমরান নামে দুই বখাটে সিয়ামকে অমানুষিক নির্যাতন করে পাড়কোনা এলাকার একটি ব্রিজের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে জ্ঞান ফেরার পর এক পথচারীর সহায়তায় সিয়াম বাড়িতে ফিরে আসে। পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

সিয়াম উপজেলার কয়খা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

ভুক্তভোগী সিয়াম জানায়, ঘটনার রাতে মেহেদী ও ইমরান তাকে ঝালমুড়ি খাওয়ার কথা বলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর শুরু করে। মারধরের কারণ জানতে চাইলে তারা জানায়, ২০ হাজার টাকার বিনিময়ে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে।

সিয়ামের অভিযোগ, স্থানীয় ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়া তাদের এই টাকা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে কান্নাজড়িত কণ্ঠে সিয়াম সাংবাদিকদের বলেন, “আমার বাড়ির সম্পত্তির জন্য আমার চাচাতো ভাই রেজোয়ান মিয়া আমাকে মারতে চায়। মেহেদী ও ইমরানকে ২০ হাজার টাকা দিয়ে আমাকে মারার কথা বলেছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাঠ ব্যবসায়ী রেজোয়ান মিয়া।

অন্যদিকে অভিযুক্ত মেহেদী গাজী (২৬) ও ইমরান (২৫)-কে খুঁজে পাওয়া যায়নি। তারা বর্তমানে পলাতক রয়েছে।

মেহেদী গাজী ও ইমরান হোসেন একই গ্রামের সোলায়মান গাজী ও বাহার আলীর ছেলে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬