Dhaka ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর প্রশ্ন ফাঁসের প্রচারণা স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী যুদ্ধ শেষ হলে হরমুজে মাইন অপসারণে জাহাজ পাঠাবে জার্মানি শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 18

শৈলকুপা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুদ করার দায়ে দুই সার ডিলারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহফুজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ধলহরচন্দ্র ইউনিয়নের সার ডিলার নিধির সাহা এবং উমেদপুর ইউনিয়নের সার ডিলার নায়েব আলী জোয়ার্দ্দার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপার বিভিন্ন ইউনিয়নে সারের গুদামে তদারকি অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, অভিযুক্ত দুই ডিলার কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদ করে রেখেছেন। এছাড়া সারের বিক্রয় ও মজুদের নথিপত্রেও অসামঞ্জস্য পাওয়া যায়।

সরকারি নিয়ম লঙ্ঘন করে সার মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ইউএনও শেখ মাহফুজুর রহমান বলেন, কৃষকের স্বার্থ রক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি চলছে। কোনো ডিলার অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কৃষি বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে দুই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬