কোটালীপাড়ায় খ্রিস্টান সার্ভিস সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০১:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 43
খ্রিস্টান সার্ভিস সোসাইটির (সিএসএস) উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া ব্রাঞ্চে স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, গোপালগঞ্জ জোন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ আচ্য, রিজিওনাল ম্যানেজার বিলাস মন্ডল এবং কোটালীপাড়া ফ্রান্স ম্যানেজারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ খালেদা আক্তার নিরা এবং সিএসএস’র অফিস সহকারীরা।
অনুষ্ঠানে এমএফপি উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবাসমূহ প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























