Dhaka ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হিশাম সম্পর্কে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হকারদের পুনর্বাসনে স্থায়ী নম্বর ও আইডি কার্ড দেওয়া হবে : ডিএনসিসি প্রশাসক জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি ১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিলো ডব্লিউএইচও বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র কোটালীপাড়ায় খ্রিস্টান সার্ভিস সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো কালুখালী উপজেলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো কালুখালী উপজেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 98

ইউএনও মো. মেজবাহ উদ্দিন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা। মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে এই গৌরবময় সাফল্য অর্জন করায় কালুখালীবাসী আজ অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সুদক্ষ পরিকল্পনা ও কঠোর তদারকিতে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে কালুখালী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা প্রদানের মাধ্যমে এই উপজেলা আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে।

এই অসামান্য অর্জনে ইউএনও মো. মেজবাহ উদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কালুখালীর সর্বস্তরের নাগরিক। স্থানীয়রা জানান, মেজবাহ উদ্দিনের কর্মস্পৃহা এবং জনবান্ধব প্রশাসনিক পদক্ষেপ কালুখালীকে একটি মডেল উপজেলায় রূপান্তর করছে। এই সাফল্যই প্রমাণ করে যে, সঠিক ইচ্ছা ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে সাধারণ মানুষের মৌলিক সেবা নিশ্চিত করা সম্ভব।

বিভাগীয় এই সম্মান অর্জন কালুখালী উপজেলার প্রতিটি মানুষের জন্য একটি বড় প্রাপ্তি। সচেতন মহলের প্রত্যাশা, ইউএনও মেজবাহ উদ্দিনের নেতৃত্বে কালুখালী উপজেলা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং সরকারি সেবা সহজীকরণে আরও বড় ভূমিকা পালন করবে।

উপজেলার প্রতিটি নাগরিকের পক্ষ থেকে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। কালুখালীবাসীর বিশ্বাস, এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং কালুখালী হবে সেবার মানদণ্ডে দেশসেরা একটি উপজেলা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো কালুখালী উপজেলা

প্রকাশের সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬