Dhaka ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুয়া কার্ড বানিয়ে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয় নির্বাচনে তারুণ্যের জয় হবে: নাহিদ ইসলাম মেয়ের বাড়ি যাওয়া হলো না মায়ের, ট্রাকচাপায় নিহত নারুয়াতে মরহুম নজরুল ইসলামের মায়ের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন ক্যানসারের কথা স্বীকার করলেন নেতানিয়াহু, এখন কেমন আছেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী সিজদায় পা উঠে গেলে কি নামাজ ভেঙে যাবে? জগন্নাথপুরে কৃষকের বোরোধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 71

কোটালীপাড়া উপজেলায় মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী যুবক মিলন মধু।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারিকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে মিলন মধু হেলিকপ্টারে চড়ে রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান।

এর আগে নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে আশপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমায়। এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কনে প্রেরণা সরকার মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে এবং তিনি একজন কলেজছাত্রী। পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন মিলন মধু।

তিনি বলেন, “আমি প্রায় ১৫ বছর ধরে জর্ডানে প্রবাসে আছি। তিন ভাই ও এক বোনের মধ্যে আমি সবার ছোট। আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই মায়ের সেই ইচ্ছা পূরণ করছি।”

মিলন মধুর মা ললিতা মধু বলেন, “ছেলের মাধ্যমে আমার ইচ্ছা পূরণ হয়েছে, এতে আমি খুবই আনন্দিত। আগামী রবিবার সে বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য বিজয় মধু জানান, মিলন তার ভাতিজা। মায়ের ইচ্ছা পূরণে এমন ব্যতিক্রমী আয়োজন করায় তারা আনন্দিত। এলাকায় এটিই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

প্রকাশের সময় : ০৫:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬