Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় মাদকসহ কারবারি আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 137

নওগাঁর পত্নীতলা থানার মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ২২ এপ্রিল রাতে পত্নীতলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলার আমাইর জংলাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মো. রওশন বাবু রুবেল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রওশন বাবু রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় মাদকসহ কারবারি আটক

প্রকাশের সময় : ০৭:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬