কালুখালীতে জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়
- প্রকাশের সময় : ০৬:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 23
রাজবাড়ী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রাইমারি এডুকেশন রিসোর্ট ট্রেনিং অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা ইঞ্জিনিয়ার অরুন কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংবাদকর্মীরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের সেবার মান উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।























