Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের স্টুডেন্ট হেল্প ডেস্ক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 135

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে পরীক্ষার্থীদের সহায়তায় স্টুডেন্ট হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা শাখার উদ্যোগে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য প্রদান করতে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবাইদুর রহমান খান, সভাপতি, ঝিনাইদহ জেলা ছাত্রশিবির।

সভাপতিত্ব করেন কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা ছাত্রশিবিরের সভাপতি সবুজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি আবুজার ফারুকী।

এ সময় সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং পরীক্ষার সময় ধৈর্য, আত্মবিশ্বাস ও নিয়মশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের স্টুডেন্ট হেল্প ডেস্ক

প্রকাশের সময় : ১০:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬