Dhaka ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার

এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 115

নওগাঁ ও কক্সবাজারে পৃথক ঘটনায় এক রাতে সাতজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় চারজন এবং টেকনাফে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে হত্যা করা হয়। নিহতরা হলেন হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। পরিবারের দুইজনকে গলা কেটে এবং দুই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোরে বাড়ির দরজার সামনে রক্ত দেখতে পান নিহতের বাবা। পরে ঘরে প্রবেশ করে তিনি চারজনের মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান গরু ব্যবসায়ী ছিলেন এবং ঘটনার দিন তিনি গরু বিক্রি করে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন।

ধারণা করা হচ্ছে, ওই টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশের মতে, ডাকাতি এবং পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় হত্যাকাণ্ড ঘটতে পারে।

অন্যদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শীলখালী এলাকার পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মজিদ, নুরুল বশর ও রবি। পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬