Dhaka ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নকল আইডি ও অ্যাপ্রোনে ঢামেকে ঘোরাঘুরি, আটক তরুণী পোরশায় উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী সংসদের অধিবেশন কক্ষে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য যুদ্ধে নতুন ‘কার্ড’ দেখাতে প্রস্তুত ইরান, বাঘের গালিবাফের হুঁশিয়ারি ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে ইরানের ‘উপকার’ করে পরাজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল নারী প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে : সেলিমা রহমান

ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 17

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার না করার জন্য সতর্ক করেছে পাকিস্তান।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে।

একজন পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তার মতে, খুব শিগগিরই ইরানি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিতে পারে।

তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে পাকিস্তান।

এদিকে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, তবে একটি নতুন ও উন্নত চুক্তির সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা ত্যাগ করতে হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও সতর্ক করে বলেন, চুক্তি না হলে পরিস্থিতি আবারও সংঘাতে গড়াতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান

প্রকাশের সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬