Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি বরেন্দ্র গবেষণা জাদুঘরে হস্তান্তর সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী সংসদের অধিবেশন কক্ষে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য যুদ্ধে নতুন ‘কার্ড’ দেখাতে প্রস্তুত ইরান, বাঘের গালিবাফের হুঁশিয়ারি ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে ইরানের ‘উপকার’ করে পরাজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল নারী প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে : সেলিমা রহমান রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 33

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

তার মতে, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে, যার কারণে ইউরেনিয়াম পুনরুদ্ধার আরও জটিল হয়ে পড়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই সামরিক অভিযানের সময় ইরানের পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়। ফলে এখন এসব উপাদান উদ্ধার বা পুনরুদ্ধার করতে হলে দীর্ঘ সময় ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ২০২৫ সালের জুনে জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। এ মাত্রা ৯০ শতাংশে উন্নীত হলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

এর কিছুদিন পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালিত হয়। টানা সামরিক অভিযানে ইরানের পারমাণবিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ইউরেনিয়াম মজুদের পুরো নিয়ন্ত্রণ এখনো পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে : ট্রাম্প

প্রকাশের সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬