Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পোরশায় ৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 37

নওগাঁর পোরশা উপজেলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ইটাপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম মোঃ শামীম (২৯)। সে পোরশা উপজেলার পোরশা গ্রামের মোঃ আতাউর রহমান মিয়াজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলাজুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইটাপুকুর গ্রামগামী তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়কালে শামীমকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৮০০ টাকা।

পোরশা থানা পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলাকে মাদকযুক্ত করতে ডিবিসহ ১১টি থানার পুলিশ একযোগে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। জেলা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় ৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৫:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬