পোরশায় ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
- প্রকাশের সময় : ১১:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 22
নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে আরোহী মো. শামীম চৌধুরী (২০)-এর কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর এলাকায়।
উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






















