কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- প্রকাশের সময় : ০২:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 205
রাজবাড়ীর কালুখালীতে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
সারা দিনটি ছিলো উৎসবে ভরা। নানা অনুষ্ঠান মালায় উৎসবমূখর হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা । শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে অংশ গ্রহন করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন সহ অন্যান্য দপ্তর প্রধানগন ও কর্মচারীবৃন্দ।
পরে উপজেলা পরিষদ হলরুমে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, দিনব্যাপী লোকজ মেলা ও বিভিন্ন গ্ৰামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুপুরে হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হয়।

























