Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জমি বিরোধে হামলা, নারীসহ আহত কয়েকজন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 128

নওগাঁ সদর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় স্বর্ণালঙ্কার ছিনতাই, বসতবাড়ি ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোছাঃ ডেজী নওগাঁ সদর মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল স্থানীয়ভাবে একটি বৈঠকের একপর্যায়ে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে। এ সময় তারা প্রায় ১৪ মণ ইরি ধান কেটে নষ্ট করে, যার আনুমানিক ক্ষতি প্রায় ২০ হাজার টাকা।

এতে বাধা দিতে গেলে হামলাকারীরা লাঠি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে মোছাঃ ডেজী, তার বোন পরি বেগম, টপি বেগম, ভাতিজি খুশি আক্তার ও ভাতিজা হেলাল হোসেনসহ কয়েকজন আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয় এবং বসতবাড়িতে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়। নারীদের শ্লীলতাহানির অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি পূর্বে জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় জমি বিরোধে হামলা, নারীসহ আহত কয়েকজন

প্রকাশের সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬