Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিন্ডিকেটসহ নানা অভিযোগ করলেন বক্তারা \ দাবি উঠল দ্বিতীয় পদ্মা সেতুর

নিরাপদ সড়ক ও ঝুঁকিহীন নৌযাত্রার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 109

 নিরাপদ সড়ক ও ঝুঁকিহীন নৌযাত্রার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বাস মালিকদের সিন্ডিকেট, অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো, লাইসেন্স প্রদানে অনিয়মসহ নানা অভিযোগ করে অবিলম্বে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবি জানিয়েছেন।

‘সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ’ এর ব্যানারে বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমসএ খালেদ পাভেল, শিক্ষার্থী হাসিবুল ইসলাম, মোহম্মদ তামিম প্রমুখ।

বক্তারা বলেন, রাজবাড়ীতে মাত্র পরিবহনের বাস ঢাকায় চলাচল করে। এরা সিন্ডিকেট করে আছে। তারা নিজেরাও ভালো বা ফিট বাস নামায় না, অন্যদেরও নামাতে দেয়না। বিকল্প না থাকায় খারাপের মধ্যে যেটা ভালো সেটা বেছে হিনতে হচ্ছে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। অতীতে রাজবাড়ীতে বাইরের কোনো পরিবহনকে আসতে দেওয়া হয় নাই। এর কারণ তাদের ব্যবসা কমে যাবে। আমরা রাজবাড়ীতে উন্নতমানের বাস সার্ভিস চাই।

তারা বলেন, একটা বাসের ভেতরে ৫০ জন যাত্রী থাকে। কারো শিশু সন্তানও তাদের সাথে থাকে। ওই সব যাত্রীর জীবন একজন চালকের উপর নির্ভর করে। কিন্তু সেই চালক যদি মাদকাসক্ত হয় বা শারীরিকভাবে দুর্বল হয় অথবা অদক্ষ হয় তাহলে সবার জীবনই ঝুঁকিতে থাকে। ডোপ টেস্টের ক্ষেত্রেও অনিয়মের কথা শোনা যায়। কোনো নেশাগ্রস্ত ব্যক্তিকে যেন চালকের লাইসেন্স দেওয়া না হয়। চালকদের ন্যুনতম শিক্ষাগত থাকা দরকার। এসময় বক্তারা অবিলম্বে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে সম্প্রতি দৌলতদিয়ার পদ্মা নদীতে বাসডুবিতে নিহত জ্যোৎস্না বেগমের ছেলে আলিফসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিন্ডিকেটসহ নানা অভিযোগ করলেন বক্তারা \ দাবি উঠল দ্বিতীয় পদ্মা সেতুর

নিরাপদ সড়ক ও ঝুঁকিহীন নৌযাত্রার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬