Dhaka ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 146

দলিত জনগোষ্ঠির প্রতি বৈষম্য নিরসনে অবিলম্বে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে রোববার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, চিত্রশিল্পী গোলাম আলী, সিপিবি নেতা ধীরেন্দ্র নাথ দাস, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, মহিলা পরিষদের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, হরিজন ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মন্ডল, দলিত জনগোষ্ঠির রুপালি বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠি আদিকাল থেকেই বঞ্চিত হয়ে আসছে। নাগরিক সুবিধা তারা ভোগ করতে পারেনা। ছোট জাত বলে তাদের সব সময় অবহেলার শিকার হতে হয়। কেউ তাদের কাজ দিতে চায়না। অবহেলা অনাদরে তাদের সন্তানরা বড় হয়। পড়াশোনা করে শিক্ষিত হলেও তাদের চাকরি জোটেনা। এমন দুর্বিষহভাবে তাদের জীবন কাটাতে হয়। এ অবস্থার অবসান হতে হবে। তাদের অধিকার বৈষম্য বিলোপ আইন পাশ করার জোর দাবি জানান তারা।

সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম দাস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬