সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা নবম শ্রেণির মাসুমের অভিনয়ে চোখ ভিজল দর্শকের গুরুতর অসুস্থ বাটলার, ঋতুপর্ণাদের জন্য বিকল্প কোচের খোঁজে বাফুফে তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় সাদমান গুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ ৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড ‘ভারত-বাংলাদেশকে নিয়ে টুর্নামেন্ট করুন, আমাদের সময় নষ্ট করবেন না’, শ্রীলঙ্কার কোচের বিস্ফোরক মন্তব্য হৃদয়ের রেকর্ড ইনিংসের পরও সিলেটে হারের শঙ্কায় বাংলাদেশ

মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 73

রায়পুরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন (৩৪) ও সাকিল আহমেদ (২৭) নামে দুই যুবক আহত হয়েছেন। এর মধ্যে মো. রুবেলের দুই চোখের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত রুবেল হোসেন সোনাপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং সাকিল একই এলাকার আব্দুল মতিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুই যুবক একসঙ্গে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন।

তখন মোবাইল ফোনটি চার্জে লাগানো ছিল। হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তারা দুজনই আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর (রেফার) করা হয়েছে। এছাড়া শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল্লাহ আল মামুন জানান, চার্জে লাগিয়ে গেম খেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে মোবাইল ফোনের ব্যাটারি ওভারহিটিং (অতিরিক্ত গরম) থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

প্রকাশের সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬