Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 8

রাজবাড়ীর গোয়ালন্দে ঝুটবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের সহকারী মো. আরিফ হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের উদ্দেশে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

একপর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুটবোঝাই টাটা কার্গো ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তিনজনই ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা তাঁদের গ্রেফতার করেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রমজান আলীর মাথার নিচে তল্লাশি চালিয়ে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক ওজন তিন কেজি এবং অবৈধ বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১২ টনের একটি টাটা কার্গো ট্রাক, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও তাঁর সহকারীর সহযোগিতায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬