Dhaka ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 16

রাজবাড়ীর কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা ১৯৪১ সালে রাজবাড়ীর কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল তাঁর জীবনের অন্যতম গৌরবময় অধ্যায়।

মুক্তিযুদ্ধের শুরুতে যশোরের শ্রীপুরের নবুয়ত মোল্লার মাধ্যমে তিনি আকবর চেয়ারম্যানের বাহিনীতে যোগ দেন। তাঁর সাহসিকতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে আকবর চেয়ারম্যান তাঁকে বিশেষ প্রশিক্ষণের জন্য ভারতে পাঠান। পরবর্তী সময়ে তিনি আবু হোসেন কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই

প্রকাশের সময় : ০১:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬