Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

আরামঘরের উদ্যোগে ঈদ সন্ধ্যা ও মেহেদী উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 278

“ যুদ্ধ নয়, শান্তি চাই”— প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয় আনন্দের  ঈদ সন্ধ্যা ও মেহেদী উৎসব ২০২৬।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে আরামঘর সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল আনন্দমুখর ও উৎসবঘন পরিবেশে ভরপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনিয়া আক্তার স্মৃতি। এছাড়াও উপস্থিত ছিলেন চায়না সাহাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরামঘর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি লিটন চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মেহেদী উৎসব। এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন, যা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করে।

স্থানীয়দের ব্যাপক উপস্থিতিতে এবং কেন্দ্রের কুশীলব ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আরামঘরের উদ্যোগে ঈদ সন্ধ্যা ও মেহেদী উৎসব

প্রকাশের সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬