Dhaka ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 47

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৬৩টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এতিমদের মাঝে খেজুর হস্তান্তর করা হয়।

জানা গেছে, সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা King Salman Humanitarian Aid and Relief Center বাংলাদেশ সরকারের মাধ্যমে উপহার হিসেবে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর পাঠায়। পরবর্তীতে সরকারি বরাদ্দ অনুযায়ী এসব খেজুর বিভিন্ন জেলার প্রশাসনের মাধ্যমে উপজেলাগুলোতে বিতরণ করা হয়।

এর অংশ হিসেবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৬৩টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ১৯ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব খেজুর হস্তান্তর করা হয়, যাতে পবিত্র রমজান মাসে এতিম ও শিক্ষার্থীরা এ উপহার থেকে উপকৃত হতে পারে।

খেজুর বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশরাত জাহানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া এ মানবিক সহায়তা সঠিকভাবে বিতরণ করা উপজেলা প্রশাসনের দায়িত্ব। প্রাপ্ত ১৯ কার্টন খেজুর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।

স্থানীয় সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

প্রকাশের সময় : ০৮:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬